এক্সপ্লোর

Weather Update : কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট

নয় জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা! ফের রথের দিন বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।

অরিত্রিক ভটাচার্য, কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং দক্ষিণ বাংলাদেশ ও উত্তর-পূর্ব বিহারে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

কেন বাড়ছে বৃষ্টি?

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও উত্তর-পূর্ব বিহারে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বিহারের মুজাফ্ফরপুর হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ আছে ও থাকবে। 

দক্ষিণবঙ্গে আজ কোথায় কতটা বৃষ্টি?

অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা:

  • মুর্শিদাবাদ
  • পূর্ব বর্ধমান

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা:

  • কলকাতা
  • উত্তর ২৪ পরগনা
  • দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া
  • হুগলি 
  • নদিয়া 
  • বীরভূম

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার ও বুধবার কেমন থাকবে?

মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

রথযাত্রার দিন ফের বাড়বে বৃষ্টি

বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার দিন, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা: 

  • উত্তর ২৪ পরগনা 
  • দক্ষিণ ২৪ পরগনা
  • পূর্ব মেদিনীপুর
  • কলকাতাতেও মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

আজ দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

মঙ্গলবার: দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 
বুধবার ও বৃহস্পতিবার: ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।
শুক্রবার: কালিম্পং জেলায় ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। পাহাড়ে ভূমিধসের আশঙ্কা রয়েছে। 

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, কোথাও কোথাও নদী বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?

কলকাতার আবহাওয়া

আজ, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা: ২৮.৯° সেলসিয়াস
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩০.৯° সেলসিয়াস
আপেক্ষিক আর্দ্রতা: ৮৪% থেকে ৯৮%

মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, বৃহস্পতিবার রথযাত্রা এবং শুক্রবার ফের বৃষ্টির দাপট বাড়তে পারে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget