এক্সপ্লোর

Weather Forecast: মুষলধারে বৃষ্টি, মুহুর্মুহু বাজ, জেলায় জেলায় আরও দুর্যোগ-সঙ্কেত! হলুদ সতর্কতা জারি, কোথায় কোথায়?

একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা: মারাত্মক গরম থেকে কিছুটা স্বস্তি যেন। সন্ধ্যের পরই আচমকাই ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর বিশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও অনুকূল আবহাওয়ার কারণে ১৫ থেকে ১৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।                                          

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।                                

অন্যদিকে দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। ১৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬ মে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়াতেও একই পরিস্থিতি বজায় থাকতে পারে।       

আরও পড়ুন, লোকসভার মুখ্য সচেতকের পদ খোয়ানোর পর, সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলি ঘোষ দস্তিদারের!

১৫ ও ১৬ মে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।                                                                    

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং বিহার-উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে ভাটখাওয়া টি এস্টেটে ১১ সেন্টিমিটার।

আবহাওয়া দফতরের পরামর্শ, বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই নিরাপদ।

সেরা শিরোনাম

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget