এক্সপ্লোর

West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ?

Weather Update : বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার কথা। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি (cyclone) হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্ত। (WB Weather Update) আগামী  তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর তা শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। (IMD) 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশই থাকবে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। বুধবার থেকে শনিবারের মধ্যে আরও একটি বৃষ্টির স্পেল পেতে পারে দক্ষিণবঙ্গ।

বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার কথা। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, সহ বেশ কয়েকটি জেলাতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলে অনুমান আবহবিদদের।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আজও বাড়বে। বৃহস্পতি অথবা শুক্রবার বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ। 

কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা ? 
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।আগামী তিন থেকে চার দিন, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আন্দামান সাগর উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী ৭ দিন কোথায় কোথায় ভারী বৃষ্টি ?  

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
12-Sep 27.0 34.0 West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ? Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
13-Sep 26.0 32.0 West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
14-Sep 26.0 31.0 West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ? Generally cloudy sky with a few spells of rain or thundershowers
15-Sep 26.0 31.0 West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ? Generally cloudy sky with a few spells of rain or thundershowers
16-Sep 27.0 32.0 West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ? NA
17-Sep 27.0 33.0 West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
18-Sep 27.0 33.0 West Bengal Weather : তৈরি ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! কোথায় কোথায় ভারী বৃষ্টি নামবে ? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget