এক্সপ্লোর

West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি?

Weather Update : শুক্রবার এক দিনে ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প বৃষ্টি হলেও পিছু ছাড়বে না অস্বস্তি। 

কলকাতা :  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে কমতে শুরু করেছে বৃষ্টি। বাড়তে শুরু করল দিন ও রাতের তাপমাত্রা। শুক্রবার এক দিনে ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। দোসর অস্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা। শনিবারও দিনভর ঘেমেনেয়ে নাকাল হবেন দক্ষিণবঙ্গবাসী। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।  দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প বৃষ্টি হলেও পিছু ছাড়বে না অস্বস্তি। 

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের আগে উত্তরবঙ্গেই প্রবেশ করেছিল বর্ষা। আরও ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দফতরের তরফে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত ।

আবহাওয়া দফতরের বিশেষ সতর্কতা

প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস 

কলকাতায় শনিবার সকালে মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার থেকেই ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

দিনের তাপমাত্রা ৩০ দশমিক ৭ থেকে প্রায় ৪ ডিগ্রি বেড়ে ৩৪ দশমিক ১ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুর মাত্র ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি পেয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব-পশ্চিম  নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে। অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ক্রমশ উপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে। শনিবার এই রেখা সম্পূর্ণ সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

একনজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা। 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
01-Jul 28.0 33.0 West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি? Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
02-Jul 28.0 33.0 West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি? Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Jul 29.0 35.0 West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি? Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
04-Jul 28.0 33.0 West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি? Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
05-Jul 28.0 33.0 West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি? Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-Jul 28.0 33.0 West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
07-Jul 28.0 32.0 West Bengal Weather : দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি, এক ঝটকায় বাড়ল তাপমাত্রা, ফের কবে মিলবে গরম থেকে স্বস্তি? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget