এক্সপ্লোর

West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : জুনের শুরুতেই ফের গরমের ছেঁকা। কলকাতায় পারদ উঠবে ৪০ ডিগ্রির কাছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে।

 দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি ? 

জুনের শুরুতে কষ্টে রাখবে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবারও  বিক্ষিপ্তভাবে পশ্চিমের কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে আশা দেখিয়েছে আবহাওয়া অফিস। বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে গিয়েছে। কিন্তু বৃষ্টি চলছে উত্তরবঙ্গে । বিশেষত পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মঙ্গল ও বুধবার।

জুনের শুরুতেই ফের চোখ রাঙাবে সূর্য। আগামী কয়েক দিনে ২ - ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। কলকাতার তাপমাত্রা আগামী বুধ ও বৃহস্পতিবার এর মধ্যে ৩৮ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাবে বাঁকুড়া,  পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মত পশ্চিমের জেলাগুলিতে। 

বর্ষার আগমন কবে  

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বছর বর্ষার আগমন ঘটবে সময়েই। স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা ৬৭ শতাংশ। আবহাওয়া দফতরের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষিজীবী মানুষেরা। বৃষ্টির উপরই কৃষিকার্য নির্ভর করে মূলত। তাই বর্ষার আগমনে কোনও হেরফের ঘটছে না বলে জানতে পেরে, নিশ্চিন্ত বোধ করছেন।ভূূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রণ সম্প্রতি জানান, "এ বছর স্বাভাবিক বৃষ্টি দেখবে গোটা দেশ। নির্ধারিত সময় মেনে জুন থেকে সেপ্টম্বরের মধ্যেই থাকবে বর্ষার মেয়াদ।" যদিও একদিন আগেই, একটি বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' জানায়, চলতি বছরে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার প্রভাব তুলনামূলক কম থাকবে।

কলকাতার আবহাওয়া 

কলকাতায় আজ অস্বস্তিকর আবহাওয়া। বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজকের সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি ।

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
30-May 28.0 36.0 West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত Mainly Clear sky
31-May 28.0 37.0 West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত Partly cloudy sky with possibility of development of thunder lightning
01-Jun 29.0 37.0 West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত Mainly Clear sky
02-Jun 29.0 38.0 West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত Mainly Clear sky
03-Jun 29.0 38.0 West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত Mainly Clear sky
04-Jun 28.0 38.0 West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত Mainly Clear sky
05-Jun 28.0 37.0 West Bengal Weather : বাড়বে গরম, তবে তারই মধ্যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত Mainly Clear sky

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget