এক্সপ্লোর

West Bengal Weather : হঠাৎ ঝড়, তুমুল হাওয়া, ঝমঝমিয়ে বৃষ্টি ! কোন ৭ জেলাকে সতর্ক করল IMD?

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে, সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

কলকাতা : India Meteorological Department-এর  বুলেটিন অনুসারে, গরম অব্যাহত থাকবে। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা । আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রবণতা ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে, সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৩ ও ২৪ এপ্রিল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি ও  বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সব জায়গায় নয়,  বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হবে।  ২৪ এপ্রিল থেকেই কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে শুরু করবে। ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

২৫ থেকে ২৭ এপ্রিল: বৃষ্টি বাড়বে

২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় বজ্রপাত হতে পারে। 

২৬ এপ্রিল পরিস্থিতি আরও তীব্র হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাতেও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৭ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমসহ একাধিক জেলায় প্রবল ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকাতে পারে।

 ২৮ ও ২৯ এপ্রিল: বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি

২৮ এপ্রিল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণও কিছু ক্ষেত্রে বাড়তে পারে।

২৯ এপ্রিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

 উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ২৩ এপ্রিল থেকেই বজ্রঝড় শুরু হতে পারে। বিশেষ করে ২৫ ও ২৬ এপ্রিল ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয়ভাবে জল জমার পরিস্থিতি তৈরি করতে পারে।

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা কোথায় 

এই সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে, বিশেষ করে খোলা মাঠ বা উঁচু জায়গায় থাকা ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে। ঝোড়ো হাওয়ার দাপটে গাছের ডাল ভেঙে পড়া, বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন এবং কাঁচা বাড়িঘরের ক্ষতির আশঙ্কা রয়েছে। কিছু ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হতে পারে।

আবহাওয়া দফতর পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, কারণ আগামী কয়েকদিনে বজ্রঝড় ও বৃষ্টিপাতই রাজ্যের আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠতে চলেছে।

সেরা শিরোনাম

News Live Updates: আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget