এক্সপ্লোর

Weather Today: গুমোট অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গে, রেমালের রেশেই এবার গরম বাড়বে জেলায় জেলায়?

West Bengal Weather Forecast: হাওয়া অফিসের তরফে জানান হয়, আপেক্ষিক আর্দ্রতা এখনও প্রায় ১০০ ছুঁই ছুঁই। এর জেরেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে।

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের জেরে দু'দিন দুর্যোগ চললেও তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে এবার ফের তাপমাত্রা বৃদ্ধি সঙ্গে সঙ্গে বাড়ছে গুমোট অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হয়েছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রেমালের ছেড়ে যাওয়া প্রচুর জলীয় বাষ্প রয়েছে বাতাসে, যার জেরে এমন আবহাওয়া।                                                                                   

হাওয়া অফিসের তরফে জানান হয়, আপেক্ষিক আর্দ্রতা এখনও প্রায় ১০০ ছুঁই ছুঁই। এর জেরেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। আপাতত স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও আঞ্চলিক ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে। এর জেরে বাড়বে তাপমাত্রা। বাড়বে গুমোট ঘর্মাক্ত অস্বস্তি। 

অন্যদিকে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বৃষ্টি হতে পারে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দার্জিলিং এবং কালম্পিং জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। কোনও সতর্কতা নেই। 

আরও পড়ুন, জল থইথই কলকাতা! কোথায় নামল? কোথাও এখনও জলবন্দি শহর?

এদিকে, কলকাতায় প্রায় ৫ ডিগ্রি বেড়ে ফের ৩২ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুর আবহাওয়া দফতরে ৫৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জুন মাসের ১ তারিখ কিছুটা বৃষ্টি বিঘ্নিত হতে পারে সপ্তম এবং শেষ দফার লোকসভা নির্বাচন। সেদিন কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সবকটি লোকসভা আসনে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget