এক্সপ্লোর

Weather Today: শহর থেকে জেলা, রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা! জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা

West Bengal Weather: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শহর থেকে জেলা, গোটা রাজ্যেই হাড় কাঁপানো ঠান্ডা। ২৪ ঘণ্টায় পারদ কিছুটা উর্ধ্বগামী হলেও, পুরোদস্তুর শীতের আমেজ বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।                                                                                               

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি থাকবে।                                                                           

পারদ উঠলেও শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা। আপাতত শীতের স্পেল চলবে আরও সাতদিন। কনকনে ঠান্ডা জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি। উত্তরবঙ্গের দু এক জেলায় ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। অবাধে উত্তুরে হওয়া বইবে রাজ্যজুড়ে।                                                                                   

আরও পড়ুন, মেলেনি রফাসূত্র, ডেন্টাল কলেজে আজও জারি অচলাবস্থা

অন্যদিকে, মৌসম ভবনের তরফে জানান হয়েছে, আজ পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ৭ জানুয়ারি ও ১০ জানুয়ারি দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেশের কিছু রাজ্যে। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত।                                                                

এদিকে, শৈত্য প্রবাহ পরিস্থিতি জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহের পরিস্থিতি চন্ডিগড় দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে। রাজস্থানের কোথাও কোথাও চরম শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে রাজস্থানের বেশ কিছু এলাকায়।

পাশাপাশি, ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দিয়েছেন আবহবিদরা। আবহাওয়া দফতর জানিয়েছে, সাময়িক পারা-পতন হলেও, শনি ও রবিবার ফের তাপমাত্রা বাড়বে। তবে বছর শেষ ও বর্ষবরণে শীতের শিরশিরানি বজায় থাকবে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।

 

সেরা শিরোনাম

Hamidul Rahaman : ঋতব্রত-শিবিরের পাশ থেকে সরে এলেন এই বিধায়ক, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি'...
ঋতব্রত-শিবিরের পাশ থেকে সরে এলেন এই বিধায়ক, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি'...
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Kolkata News: এবার ধর্ষণের অভিযোগ খাস কলকাতায়, মাদক খাইয়ে হোটেলে নিয়ে যাওয়া হয় বাগুইআটির নাবালিকাকে..
এবার ধর্ষণের অভিযোগ খাস কলকাতায়, মাদক খাইয়ে হোটেলে নিয়ে যাওয়া হয় বাগুইআটির নাবালিকাকে..
Food Safety Raid: হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে হানা খাদ্য সুরক্ষা দফতরের, VIP রোডের উপর এই দোকান থেকে যা বেরিয়ে এল ..
হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে হানা খাদ্য সুরক্ষা দফতরের, VIP রোডের উপর এই দোকান থেকে যা বেরিয়ে এল ..

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget