এক্সপ্লোর

Weather Today: জমিয়ে ব্যাটিং শুরুর আগে ধরাশায়ী শীত! ফের বৃষ্টি-তাপমাত্রা বাড়বে রাজ্যে?

Winter Updates: উত্তুর পশ্চিম ভারতের শীতল হাওয়া কাল রাতের পর অবাধে প্রবেশ করতেই ১৪ ডিগ্রিতে নেমে গেল কলকাতার রাতের তাপমাত্রা। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পৌষ সংক্রান্তির (Poush Mela) আগেই ফিরল শীত (Winter)। জেলায় জেলায় ফের শীতের আমেজ। তাপমাত্রা নেমেছে অনেকটাই। তবে এই শীত সুখ বেশিদিনের নয়। পূর্বাভাস ছিল রাতের তাপমাত্রা ১৫ এর ঘরে থাকবে। কিন্তু উত্তুর পশ্চিম ভারতের শীতল হাওয়া কাল রাতের পর অবাধে প্রবেশ করতেই ১৪ ডিগ্রিতে নেমে গেল কলকাতার (Kolkata) রাতের তাপমাত্রা। 

যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আসছে শীতের দ্বিতীয় স্পেল। ১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ জানুয়ারির পর থেকে। ১১ থেকে শুরু হতে চলা সেই ব্যাটিং কমপক্ষে ৫ থেকে ৭ দিন স্থায়ী হবে বলে অনুমান হাওয়া অফিসের। তবে আজ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বাড়ল দিনের স্বাভাবিক তাপমাত্রা।

শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার ৫ ও ৬ জানুয়ারি এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

দার্জিলিং ও কালিম্পং ও সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়।

বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্র শনি ও রবিবার ক্রমশ একটু একটু করে বাড়তে বাড়তে ফের কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। এরকম পরিস্থিতি চলার পর ১০ তারিখে সমস্ত সিস্টেমের সব প্রভাব কেটে গিয়ে নিচের দিকে নামতে শুরু করবে পারদ। ১১ জানুয়ারি থেকে চলতি শীতের মরসুমের দ্বিতীয় স্পেল আসতে চলেছে। কলকাতায় ফের তাপমাত্রা নামতে পারে ১৪ বা ১৩ এর ঘরে। পশ্চিমের জেলায় বৃষ্টির প্রভাব কেটে গেলে ১০ জানুয়ারির পর ফের পারদ নামতে পারে ১০ এর নিচে। 

আরও পড়ুন, লক্ষ্মীবারে এই কাজে ঘিরে ধরে অর্থাভাব, নতুন বছরের শুরুতেই করুন এই প্রতিকার

উত্তরবঙ্গে পারদের আপাতত কোনো উল্লেখযোগ্য উত্থান পতন নেই। সমতলে শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার আশেপাশেই। বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, বৃহস্পতিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে। 

সেরা শিরোনাম

ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget