এক্সপ্লোর

West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ?

West Bengal Weather Report : আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার থেকে ভিজছে শহর। ফাল্গুনের শেষ থেকেই যেভাবে গরমে নাজেহাল হচ্ছিল বাংলা, তাতে সাময়িক স্বস্তি এনে দিয়েছে শুক্রবারের কালবৈশাখী ও বৃষ্টিপাত। শনি ও রবিবারও সারাদিনে বারবার ভিজেছে বঙ্গ। উত্তরবঙ্গে শুধু বৃষ্টিপাতই নয়, তুষারপাতও হয়েছে সান্দাকফুতে । কেমন আবহাওয়া থাকবে সপ্তাহের প্রথম কাজের দিনে? 

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে।

২০ শে মার্চ সোমবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা  রয়েছএ । ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । উপকূলের জেলা সহ দু এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।

এদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ২১শে মার্চ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টি কমবে, আবহাওয়া বদল এর সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর। আগামীকাল উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে । ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই যদিও। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

ক্ষতির সম্ভাবনা: 

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনো আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।

রবিবার মেঘলা আকাশ ছিল কলকাতায় । বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টিও হয় সারাদিন বিক্ষিপ্ত ভাবে। হালকা ঝোড়ো হাওয়া ছিল দিনভর । সকালে সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ২১.৬ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। https://city.imd.gov.in/ অসুসারে আগামী ৭ দিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া  : 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
20-Mar 21.0 26.0 West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ? Rain or Thundershowers with strong gusty winds
21-Mar 21.0 27.0 West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
22-Mar 22.0 29.0 West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
23-Mar 23.0 30.0 West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ? Generally cloudy sky with Light rain
24-Mar 23.0 31.0 West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ? Partly cloudy sky
25-Mar 24.0 32.0 West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ? Mainly Clear sky
26-Mar 24.0 32.0 West Bengal Weather : আজও চলবে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় প্রবল হতে পারে দুর্যোগ? Mainly Clear sky

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget