এক্সপ্লোর

তুমুল ভিজবে মহানগর, ৫ জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত, তালিকায় আপনার জেলাও?

Kolkata Weather Update : শনিবার বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমলেও, আকাশের মুখ ভারই থাকবে। তবে আপাতত দুর্যোগ থেকে রেহাই নেই উত্তরবঙ্গের।  আজও ভারী বৃষ্টিই হবে । 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : এ বছর বহু অপেক্ষার পর অবশেষে বর্ষার দামাল রূপ দেখল দক্ষিণবঙ্গ। গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার ভোরবেলাই আকাশ হয়েছে কালো। তুমুল বৃষ্টিতে ভেসেছে জেলা থেকে জেলা। ভয়াল রূপ নিয়েছে দক্ষিণবঙ্গের নদীগুলিও। উত্তরবঙ্গের অবস্থা আগে থেকেই ভয়ঙ্কর। আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি । বাংলার উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে। ইতিমধ্যেই  মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমলেও, আকাশের মুখ ভারই থাকবে। তবে আপাতত দুর্যোগ থেকে রেহাই নেই উত্তরবঙ্গের।  আজও ভারী বৃষ্টিই হবে । 

আরও পড়ুন :

শ্রাবণেই কাটবে সব গেরো, শিবের আশীর্বাদ এই ৫ রাশির মাথার উপর, চকচক করবে ভাগ্য

আবহাওয়া মানচিত্র বলছে, আগামী ২৪ ঘণ্টায়  ঝাড়খন্ড থেকে পুরোপুরি সরে যাবে এই নিম্নচাপটি।  ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে সেটি। অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ। গয়া থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। ১৭০ কিলোমিটার দূরে রয়েছে ডালটনগঞ্জ থেকে।

এর প্রভাবে  আজ, শনিবার বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির  চলতেই থাকবে দিনভর। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া ,পশ্চিম বর্ধমান ,মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। 

শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা একটু করে কমবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দু এক জায়গায়। 

অন্যদিকে শনিবার ভারী বৃষ্টি হবে  উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই। ভারী বৃষ্টি হবে পার্বত্য দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার,  কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই তিন জেলাতে।

সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতে। মঙ্গলবারও উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

সেই সঙ্গে আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে,  উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতিবাহিত বৃষ্টির ফলে ধস নামতে পারে। রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জল স্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তো রয়েইছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget