এক্সপ্লোর

Weather Update: অকাল বর্ষণে বজ্রপাতে মৃত্যু, দিনভর ভোগান্তি জেলায় জেলায়

Weather Forecast: আবহাওয়া দফতরের সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত হয়েছে অক্ষরেখা। তার সঙ্গে দুই ঘূর্ণাবর্তের জেরেই এই অকাল বৃষ্টির আগমন।

কলকাতা: বসন্তের সকালে কলকাতা ও জেলা ভিজল তুমুল বৃষ্টিতে। কোথাও কোথাও হল শিলাবৃষ্টি। যা নিয়ে দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ। ফাল্গুনের প্রবল বর্ষণে বজ্রপাতে মৃত্যু হল একজনের। 

পুরুলিয়ায় বৃহস্পতিবার সকাল থেকে তীব্র বজ্রপাত ও তুমুল ঝড়বৃষ্টির হয় পুরুলিয়ায়। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। মালবাজার ২ নম্বর ব্লকের আঁকড়ো গ্রামের কাছে, একটি ইটভাটায় বজ্রাঘাতে আহত হন দুই পুরুষ সহ তিন মহিলা শ্রমিক। বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, তাদের মধ্যে যমুনা মুদি (৩৫ ) নামে এক মহিলা শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়।উত্তর ২৪ পরগনায় বৃষ্টির জেরে ভেঙে পড়ে বিজ্ঞাপনের হোর্ডিং। অল্পের জন্য প্রাণ বাঁচল এক বাইক আরোহীর। বারাসাত চাঁপাডালি মো়ড় সংলগ্ন বিবেক শিশু উদ্যানের ঘটনা।

পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির কবলে পড়ে পূর্ব বর্ধমানের গলসি সহ বহু এলাকা। বাবুর বাগ এলাকায় বর্ধমান মেডিক্যাল যাওয়ার পথে গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল। বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়। অকাল বৃ্ষ্টিতে বাঁকুড়া জেলা জুড়ে ক্ষতির মুখে পড়েছে কৃষিকাজ। চাষের জমিতে জল জমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি তালডাংরা, সিমলাপাল, ওন্দা এলাকার কৃষকেরা। পশ্চিম মেদিনীপুুরেও বৃষ্টির জেরে ব্যাহত হয় যান চলাচল। নারায়ণগড, দাঁতন এলাকায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বৃহস্পতিবারের বৃষ্টিতে ভিজেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হলদিয়া, পাশকুঁড়া, তমলুকের বিস্তীর্ণ এলাকা।

লক্ষ্মীবারের সকাল থেকেই মুখ ভার ছিলআকাশের। বেলা গড়াতেই অন্ধকারে ডুবল গোটা কলকাতা। মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা, হাওড়া-হুগলি ও পার্শ্ববর্তী জেলায়। আবহাওয়া দফতরের সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত হয়েছে অক্ষরেখা। তার সঙ্গে দুই ঘূর্ণাবর্তের জেরেই এই অকাল বৃষ্টির আগমন। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টির হতে পারে বলে দাবি আবহবিদদের। আবহাওয়া দফতরের পূর্বাভাাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং সহ পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলে খবর।                                  

আরও পড়ুন: Governor On Maha Kumbh Mela: 'এই কুম্ভ মেলা মৃত্যুঞ্জয় মেলা' বিতর্কের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget