এক্সপ্লোর

Governor On Maha Kumbh Mela: 'এই কুম্ভ মেলা মৃত্যুঞ্জয় মেলা' বিতর্কের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

Maha Kumbh Mela 2025: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সি ভি আনন্দ বোস।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। যার আঁচ পড়েছে জাতীয় স্তরেও। এই আবহে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

মহাকুম্ভে বিপর্যয় এবং পুণ্য়ার্থীদের মৃত্য়ু নিয়ে, সরব হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে, কুম্ভে অব্যবস্থার অভিযোগ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। কিন্তু পরিকল্পনা না করে, এত হাইপ তুলে, এত লোকের মৃত্য়ু। বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত? হাজার-হাজার। আটবার আগুন লেগেছে। মৃতদেহের ওপর দিয়ে যাঁরা এই হাইপ তুলছেন, আর টাকা কামানোর জন্য় ধর্মকে বিক্রি করছেন, তাঁদের আমি মন থেকে মেনে নিতে পারি না।'' এপ্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, "আমি বিতর্কে জড়াতে চাইনি। একটি গণতান্ত্রিক পরিকাঠামোয়, একজন মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তার উপর ভিত্তি করে তিনি যে কোনও রকম পরিস্থিতির পর্যালোচনার অধিকারী। আমি সেটাকে স্বাগত জানাই। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। একজন ধার্মিক মানুষ হিসেবে, কুম্ভমেলাকে ভারতের মহান ঐতিহ্য বলে মনে করি। আমি মনে করি এই কুম্ভ মেলা 'মুক্তি মেলা'। এই কুম্ভ মেলা 'মৃত্যুঞ্জয় মেলা'।''

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজ্য তো বটেই জাতীয় স্তরে সমালোচনার ঝড় উঠেছে। এবিষয়ে গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "সনাতনের আয়োজনকে ওদের ফালতু মনে হয়। আর এদের এক সহযোগী এর চেয়ে আরও ২ পা এগিয়ে বলেন যে মহামকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। এটা কী! এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সমাজবাদী পার্টি, কংগ্রেস, আরজেডি ও তৃণমূলের নেতারা সনাতন ধর্মের সবচেয়ে বড় আয়োজন নিয়ে করছেন। আস্থাকে সম্মান দিয়ে আয়োজন এগিয়ে নিয়ে যাওয়া কি অপরাধ? যদি সেটা অপরাধ হয়ে থাকে, তাহলে আমাদের সরকার সেই অপরাধ করছে এবং ভবিষ্যতেও করবে।'' কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনায় সরব মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মোদি সরকারের মন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেন, "সনাতনীদের অপমান করা ওঁর স্বভাব হয়ে গেছে। ভারতীয় সংস্কৃতিতে আজ নয়, হাজার হাজার বছর ধরে সনাতন ধর্ম গঙ্গার স্রোতের মতো বহমান। যাঁরা সনাতনী সংস্কৃতির দিকে আঙুল তোলেন, তাঁরা নিজেদেরই ক্ষতি করবেন। মানুষের আস্থা, বিশ্বাস ও ভাবনায় আঘাত করা অপরাধ।''

 

আরও পড়ুন: RG Kar News: চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের অগ্রগতি কতটা? রিপোর্ট তলব আদালতের

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget