এক্সপ্লোর

Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু

Weather Updates: ডিপ ডিপ্রেশনের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উপকূলে ঝড়ো হাওয়ার সতর্কতা

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ (Deep Depression) সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে বিকেলের মধ্যে ওডিশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গ উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এর সরাসরি প্রভাবে সোমবার (২৭ জুলাই) এবং মঙ্গলবার (২৮ জুলাই) কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা একটি পূর্বাভাসে জানিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ গভীর নিম্নচাপটির অবস্থান ছিল সাগরদ্বীপ উপকূলের কাছে, কলকাতা থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে। আগামী ৩৬ ঘণ্টায় এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ, উত্তর ওডিশা ও দক্ষিণ ঝাড়খণ্ডের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এরপর ধীরে ধীরে শক্তি হারিয়ে মধ্য ভারতের দিকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।                             

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতা ও সংলগ্ন এলাকায় সোমবার এবং মঙ্গলবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। মাঝেমধ্যে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে অফিসযাত্রীদের ভোগান্তি, জল জমা এবং যানজটের আশঙ্কা রয়েছে।           

দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টি?

সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে—

পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
দক্ষিণ ২৪ পরগনা
ঝাড়গ্রাম
বাঁকুড়া
পুরুলিয়া
পশ্চিম হাওড়ার কিছু অংশ
পশ্চিম বর্ধমানের কিছু এলাকা

এছাড়াও ওডিশা উপকূল এবং পশ্চিমবঙ্গ-ওডিশা সীমান্তবর্তী জেলাগুলিতে আগামী ২-৩ দিন বিক্ষিপ্তভাবে অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।                          

উত্তরবঙ্গে ফের সক্রিয় হবে বর্ষা

কয়েকদিনের বিরতির পর বুধবারের শেষভাগ থেকে উত্তরবঙ্গেও ফের বর্ষা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও পার্বত্য এলাকার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

সপ্তাহের শেষভাগে কী হতে পারে?

আবহাওয়াবিদদের মতে, সপ্তাহের মাঝামাঝি থেকে কলকাতায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আর্দ্রতা থাকবে বেশি। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে স্থানীয়ভাবে মাইক্রোবার্স্ট বা স্বল্প সময়ের তীব্র ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget