এক্সপ্লোর

Weather Update: বেলা বাড়তেই মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টি, নবমীতে কি ভারী বর্ষণের আশঙ্কা ?

Weather Forecast: আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীতে আকাশ ঢাকবে কালো মেঘে। নিম্নচাপের জেরে দশমী, একাদশীতে বৃষ্টির পূর্বাভাস।

অরিত্রিক ভট্টাচার্য, সন্দীপ সরকার, হিন্দোল দে, কলকাতা : অষ্টমীর সকালে রোদঝলমলে আবহাওয়া থাকলেও, বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টি। মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। অষ্টমীর পুষ্পাঞ্জলি পর্ব শেষ হয়েছে। আর কিছুক্ষণেই সন্ধিপুজো। তার আগেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। হাল্কা বৃষ্টিও হয়েছে শহর থেকে জেলার বেশ কিছু অংশে। দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশে হাল্কা বৃষ্টি হয়েছে। 

অষ্টমীর সকালে দক্ষিণ কলকাতার একাংশে হালকা বৃষ্টি। অষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, জানাল হাওয়া অফিস। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীতে আকাশ ঢাকবে কালো মেঘে। নিম্নচাপের জেরে দশমী, একাদশীতে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অষ্টমীতে কলকাতায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। নবমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দশমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।         

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালের মধ্যেই একটি নতুন নিম্নচাপ তৈরি হয়ে যাবে। আজ অষ্টমীর দিন বেশি বৃষ্টি হবে না। যেমন হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তেমনটাই হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তবে নবমীতে নিম্নচাপ তৈরির পর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগের বলা তথ্য মতোই দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজো শুরুর দিকে যেমন বিরূপ আবহাওয়া ছিল, তেমনটাই দেখা যেতে পারে দুর্গাপুজোর শেষ লগ্নেও। তবে অষ্টমীর দিন তেমন ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টিই হতে পারে।          

আজ উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। নিম্নচাপের জেরে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীর সকালে দক্ষিণ কলকাতার একাংশে হাল্কা বৃষ্টি হয়েছে। পুজোর মধ্যে কিছুটা তাল কাটল এই বৃষ্টি। যদিও এবার পুজোয় যে দফায় দফায় নিম্নচাপের জেরে বৃষ্টি হবে, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। নবমীতে নতুন করে নিম্নচাপ তৈরি হবে। তার জেরে দশমী ও একাদশীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীতেই ঘন কালো মেঘে ডেকেছে আকাশ। হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়। মহাষ্টমীর আনন্দে কিছুটা তাল কাটল এই বৃষ্টি।         

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
Abhishek Banerjee: "অভিষেকের উপরে ৪ বার হামলা..", নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ, কী জানাল আদালত ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন

ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget