এক্সপ্লোর

West Bengal Weather : মহালয়ার আগেই প্রকৃতি তোলপাড়, উত্তরবঙ্গে ধস ও প্রবল বৃষ্টি, আর কী হবে দক্ষিণে ?

গত কয়েকদিন ধরে বর্ষা বিদায় রেখা এক জায়গায় থমকে। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব আসামে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কিছুদিন আগে পর্যন্তও বর্ষার আগমনের দিকে তাকিয়েছিল গোটা দেশ । আর এখন নজর বর্ষা বিদায়ের দিকে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে  উত্তরবঙ্গে শনিবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আপাতত গত কয়েকদিন ধরে বর্ষা বিদায় রেখা এক জায়গায় থমকে। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব আসামে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । 

দক্ষিণবঙ্গে শনিবার সারাদিন আংশিক মেঘলা আকাশই থাকবে । বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। কালিম্পঙে টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে তিস্তাবাজারের চিত্রে এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে। বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল। দার্জিলিং-কালিম্পং রোডে তিস্তা ব্রিজের ওপর দিয়ে জল বইছে। ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বন্ধ, বিপর্যস্ত জনজীবন।  উত্তরবঙ্গে শনিবার সারাদিন ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ভিজবে বিক্ষিপ্ত বৃষ্টিতে।  মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলাতে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। সেই সঙ্গে আবহাওয়া দফতর সতর্কতা, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামা চলতে পারে। 

অন্যদিকে  কলকাতায় ক্রমেই  আবহাওয়ার উন্নতি হবে। সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।  আকাশ আংশিক মেঘলা থাকবে । দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে হয়েছে  ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১.৩ মিলিমিটার।  

পুজোয় কি অসুর হতে পারে বৃষ্টি? 

আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি না হলেও বৃষ্টিতে ভিজবে পুজোর কলকাতা।  ষষ্ঠী থেকে দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ' অক্টোবর মাসের ৫-৯ lতারিখে, দক্ষিণ বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। '   

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget