এক্সপ্লোর

West Bengal Weather: ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রার পারদ! তার মধ্যেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কবে?

Weather Update: বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কবে হবে বৃষ্টিপাত?

ঝিলম করঞ্জাই, কলকাতা: দিন কয়েকের স্বস্তি ইতিমধ্যেই শেষ। ফের তীব্র তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রাজ্যজুড়ে। বৃষ্টির আমেজ কাটিয়ে ইতিমধ্যেই রোদে পুড়তে শুরু করেছে বাংলা। কবে ফের বদলাবে আবহাওয়া (West Bengal Weather Update)? কী জানাচ্ছে হাওয়া অফিস? (Weather Office)

জেলায় তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী, কবে আসবে বৃষ্টি?

বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পারদ চড়লেও আগামীকাল মূর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কালও হালকা বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

অন্যদিকে ১৭ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার, পরশুদিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে একই আবহাওয়া থাকবে শনিবারও। এদিন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা বেশি থাকবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। দার্জিলিঙে ঝড় বৃষ্টি হতে পারে। আগামী রবিবার, ১৯ তারিখ পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অনেকটা জায়গাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: Fact Check: 'সংরক্ষণের বিরোধিতা করে RSS', মোহন ভাগবতের ভাইরাল ভিডিওর সত্যতা কী ?

আগামী সোমবার, ২০ তারিখ রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট। সেই ভোটের দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বেশ অনেকটা জায়গাজুড়েই হতে পারে বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গেও এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে ২১ তারিখ থেকে। 

চতুর্থ ও পঞ্চম দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৮ ও ১৯ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। উল্লেখ্য এই দিনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। চলতি বছরের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুবাহিত বর্ষা কেরলের ওপর আছড়ে পড়তে পারে ৩১ মে নাগাদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget