এক্সপ্লোর

Fact Check: 'সংরক্ষণের বিরোধিতা করে RSS', মোহন ভাগবতের ভাইরাল ভিডিওর সত্যতা কী ?

Mohan Bhagwat : যদিও, ভাইরাল ভিডিওয় মিথ্যা তথ্য পরিবেশনের জন্য ক্লিপের অংশবিশেষ তোলা হয়েছে। অরিজিনাল ভিডিওয় ভাগবতকে সংরক্ষণে RSS-এর সমর্থন নিশ্চিত করা হয়েছে।

নয়াদিল্লি : চলছে লোকসভা ভোট। এই আবহে এবার ৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হল। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবতের বক্তব্য রয়েছে সেখানে। যা এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে। শেয়ার হওয়া ভিডিওয় দাবি করা হয়েছে, ভাগবত বলেছেন RSS-এর সদস্যরা গোপনে সংরক্ষণ প্রক্রিয়ার বিরোধিতা করেন। ভাইরাল ক্লিপে ভাগবতকে বলতে শোনা যাচ্ছে, "সংগঠনের সদস্যরা জনসমক্ষে পক্ষে বলেন। কিন্তু ব্যক্তিগতভাবে তাঁরা সংরক্ষণের বিরোধিতা করেন। যেটা তাঁরা খোলাখুলি বলতে পারেন না।"

এক্সে হ্যান্ডেলে হিন্দি ক্যাপশনে ভিডিওটি শেয়ার হয়েছে। যার অনুবাদ করলে দাঁড়ায়, "আমরা সংঘের লোকেরা ভেতর থেকে সংরক্ষণের বিরোধিতা করি, কিন্তু এটা প্রকাশ্যে বলতে পারি না...!!! সংঘ প্রধান (মোহন ভাগবত)।" পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো সংঘের সঙ্গে যুক্ত বিজেপি নেতারা কীভাবে সংরক্ষণের প্রতিশ্রুতি দিতে পারেন।" 

যদিও, ভাইরাল ভিডিওয় মিথ্যা তথ্য পরিবেশনের জন্য ক্লিপের অংশবিশেষ তোলা হয়েছে। অরিজিনাল ভিডিওয় ভাগবতের তরফে সংরক্ষণে RSS-এর সমর্থন নিশ্চিত করা হয়েছে। সংরক্ষণের অধিকারীরা যতদিন প্রয়োজন ততদিন তাঁরা যাতে তা পান তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সংগঠন, এমন কথাও জোর দিয়ে বলতে শোনা যায় ভাগবতকে।

কী খুঁজে পায় Logically Facts ?

ভাইরাল ক্লিপে ANI-এর লোগো রয়েছে। তারা ২৮ এপ্রিল এক্স হ্যান্ডেলে ভাইরাল ক্লিপের বড় সংস্করণ শেয়ার করে। এই সংস্করণটি ৪৩ সেকেন্ডের। 

ভিডিও ক্যাপশনে লেখা, "হায়দরাবাদ, তেলেঙ্গানা: RSS প্রধান মোহন ভাগবত বলেন, একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এই দাবিতে যে RSS সংরক্ষণের বিরুদ্ধে এবং আমরা এটা বাইরে বলতে পারব না। এটা একদম মিথ্যা। সংবিধান অনুযায়ী শুরু থেকে সংঘ সংরক্ষণকে সমর্থন করছে।"  

 

এই ভিডিওর বৃহত্তর সংরক্ষণে ভাগবতকে হিন্দিতে বলতে শোনা যায়, এখানে আমি গতকাল পৌঁছেছি, শুনলাম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এই দাবিতে যে RSS-এর সদস্যরা বাইরে ভাল কথা বলেন, কিন্তু ভেতর থেকে সংরক্ষণের বিরোধিতা করেন। এবং আমরা এটার খোলাখুলি সমালোচনা করতে পারি না।" তাঁর সংযোজন, "এটা সম্পূর্ণ মিথ্যা। যখন থেকে সংরক্ষণ শুরু হয়েছিল, সংবিধান সর্বোতভাবে সংরক্ষণ সমর্থন করেছিল। সংঘ এটা বলে যে যাঁদের জন্য সংরক্ষণ করা হয়েছে তাঁরা যতদিন প্রয়োজন ততদিন যেন তা পান।" এই অংশটি, যেখানে ভাগবত দাবিটি অস্বীকার করেছেন, সেখানে সম্পাদনা করা হয়েছে এবং একটি বিভ্রান্তিকর বর্ণনার সঙ্গে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। 

DD News UP -এর ইউটিউবে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এপ্রিলের ২৮ তারিখে। যার হিন্দির অনুবাদ করলে দাঁড়ায়, "হায়দরাবাদ: সংঘ কখনও সংরক্ষণের বিরোধিতা করেনি- ভাগবত।" এই ভিডিওয় ২৯ সেকেন্ডের মাথায় ভাগবতকে ANI ভিডিওর মতোই একই কথা বলতে শোনা গেছে।

২৯ এপ্রিল The Hindu ভাগবতের বক্তব্য ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

অন্যদিকে Times Of India একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ভাগবত বলেছেন, AI ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, একটি ক্রপ করা ভিডিও মিথ্যাভাবে দাবি করেছে যে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে তাঁর সংগঠনের সদস্যরা সংরক্ষণের বিরোধিতা করেন। ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণের দেখা গেছে যে তিনি আসলে রিজার্ভেশন ব্যবস্থা নিয়ে সংস্থার বিরোধিতার বিষয়ে গুজবকে খণ্ডন করছিলেন।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে LOGICALLY FACTS এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Clipped video shared as RSS chief saying his organization opposes reservations) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget