এক্সপ্লোর

Weather Update : আর কয়েক ঘন্টার মধ্যেই প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ! দুর্যোগ সতর্কতা এই সব জেলায়, আবহাওয়ার বড় আপডেট

তুমুল বৃষ্টি আর ঝড়ে প্রায় স্তব্ধ হয়েছিল জনজীবন। বিমানবন্দর থেকে বিমান ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। কোনও কোনও লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়।

শুক্রবার মাঝ দুপুরেই শহরে নেমে এসেছিল সন্ধে।  তুমুল বৃষ্টি আর ঝড়ে প্রায় স্তব্ধ হয়েছিল জনজীবন। বিমানবন্দর থেকে বিমান ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। কোনও কোনও লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়। শনিবার ফের দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর জানালো, কিছুক্ষণের মধ্যেই ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসতে পারে। হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর । ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়া বইবে। রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনাও। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, দুপুর পৌনে তিনটে থেকে দু-তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সঙ্গে ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের সকালের বুলেটিন অনুসারে, দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকছে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। শনিবারও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও থাকছে।

কলকাতাতেও বজ্রবৃষ্টির সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪০.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রাও স্বাভাবিকের নিচে নেমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে সোমবার থেকে ফের ধীরে ধীরে বাড়তে পারে পারদ।

কোন কোন জেলায় বেশি প্রভাব?

আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি:

  • পূর্ব মেদিনীপুর
  • পশ্চিম মেদিনীপুর
  • ঝাড়গ্রাম
  • পুরুলিয়া
  • বাঁকুড়া
  • পূর্ব বর্ধমান
  • পশ্চিম বর্ধমান
  • বীরভূম
  • মুর্শিদাবাদ

এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন হচ্ছে এই আবহাওয়ার পরিবর্তন?

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের উপর জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণেই কালবৈশাখী প্রবণতা তৈরি হচ্ছে। এর জেরেই বিকেলের পর থেকে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও আগামী সপ্তাহের শুরু থেকেই ফের গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।   

আরও পড়ুন : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস                      

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget