এক্সপ্লোর

Weather Update : বসন্তের রেকর্ড বৃষ্টি কলকাতায়, বাড়বে বৃষ্টি, তোলপাড় করা হাওয়া, জেলায় জেলায় জারি সতর্কতা

বড়সড় পতন হয়েছে দিন ও রাতের তাপমাত্রায়। এক রাতে ৫ ডিগ্রি পারদ পতন হয়েছে মহানগরেই। গ্রামগঞ্জে ফের যেন ফিরেছে শীতকাল। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীত শেষে অকাল বর্ষণ। ভাসল কলকাতা। দুর্যোগ এখনও শেষে হয়নি। আগামী উইকএন্ড অবধি বাংলা জুড়ে দাপট দেখাবে। অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবর্তের জেরেই বসন্তের শুরুতে রেকর্ড বৃষ্টি পেল কলকাতা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরেই বৃষ্টিপাত প্রায় ৪৮ মিলিমিটার। আর এই বৃষ্টির জেরেই শীতের শেষবেলায় ফের ঠান্ডার আমেজ পেল বাংলা। বড়সড় পতন হয়েছে দিন ও রাতের তাপমাত্রায়। এক রাতে ৫ ডিগ্রি পারদ পতন হয়েছে মহানগরেই। গ্রামগঞ্জে ফের যেন ফিরেছে শীতকাল। 

পরশু কলকাতা শহরের তাপমাত্রা ৩০.৯ থেকে গতকাল হয়েছে ২৭.৫ ডিগ্রি। প্রায় ৪ ডিগ্রি পারদ নেমেছে। শুক্রবারও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায়। শনিবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সতর্কতাও রয়েছে। 

রবিবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরে মালদা, জলপাইগুড়ি,দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। সোমবারের পর থেকে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকবে, কমবে বৃষ্টি। ফের বাড়বে তাপমাত্রা।

বসন্তের অকাল বর্ষণে রাজ্যজুড়ে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষিবিজ্ঞানীরা। পাশাপাশি আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষিবিদরা।  ক্ষতি হতে পারে আমের মুকুল এবং মরশুমি সবজির ফলনে। 

আপাতত একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। বৃষ্টিপাত  চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার। শনিবার এবং রবিবার এই দুই দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। 

কলকাতার আবহাওয়া 
বসন্তের রেকর্ড বৃষ্টিতে হুহু করে নেমেছে দিন ও রাতের পারদ। শুক্রবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।  

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা       

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget