এক্সপ্লোর

Weather Update : রেহাই নেই, লাগাতার বৃষ্টি, কড়কড় বাজ, রবিবারই ভাসতে পারে এই ৯ জেলা

এই মরশুমে মোট বৃষ্টি হয়েছে ১১৯৫.৪ মিমি। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুসারে, স্বাভাবিকের তুলনায় ১ শতাংশ বেশি।

পুজোর আগে কি বৃষ্টি থেকে মুক্তি ? আবহাওয়া দফতরের কাছে এই প্রশ্নের উত্তরই খুঁজছে বাংলার মানুষ। ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে এই বছর জুন থেকে সেপ্টেম্বরের ১২ তারিখ পর্যন্ত, বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে বেশিই। এই মরশুমে মোট বৃষ্টি হয়েছে ১১৯৫.৪ মিমি। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুসারে, স্বাভাবিকের তুলনায় ১ শতাংশ বেশি। এর মধ্যে ১৪টি জেলাতে বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিক, ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট  ৪টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তীসগঢ়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তরবঙ্গে শনি ও রবিবার অতিভারী বৃষ্টি চলবে । অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কিছু জেলায়। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 
 
৭ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আজ

শনিবার জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। ৭ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পূর্ব দিকের জেলায়।

রবিবার ৯ জেলায় বৃষ্টি

৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব পশ্চিম বর্ধমান , বীরভূম , নদীয়া, কলকাতা , হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে,  সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। 

শনিবার ফের অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।  সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।

কলকাতার আবহাওয়া

আজ আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। 

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।  

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget