এক্সপ্লোর

West Bengal Weather: আজ থেকে ৫ দিন কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস?

Weather Forecast: আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে সমুদ্র। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

West Bengal Weather: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এবং তা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে সমুদ্র। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

২৫/০৭/২০২৫- শুক্রবার 

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। অতিরিক্ত ভারী বৃষ্টিও (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে। এই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গায়। 

২৬/০৭/২০২৫- শনিবার 

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার এক-দু জায়গায়। 

২৭/০৭/২০২৫- রবিবার 

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলার দু-এক জায়গায়। 

২৮/০৭/২০২৫- সোমবার 

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের দু-এক জায়গায়। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলার দু-এক জায়গায়। 

২৯/০৭/২০২৫- মঙ্গলবার 

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। আবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বর্ষণ হতে পারে। 

৩০/০৭/২০২৫- মঙ্গলবার 

হাল্কা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। অর্থাৎ বোঝা যাচ্ছে মঙ্গলবার থেকে সম্ভবত কিছুটা কমবে বৃষ্টি। তবে সোম-মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেও আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget