এক্সপ্লোর

West Bengal Weather Update : আজও প্রবল দুর্যোগ, তুমুল বৃষ্টি, কোথায় জারি কমলা সতর্কতা?

Weather Report : অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়। কোন কোন জেলায়, চলুন জেনে নেওয়া যাক। 

হিন্দোল দে, কলকাতা  : দ্বাদশীতেও পিছু ছাড়ছে না দুর্যোগ। সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতে।অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়। কোন কোন জেলায়, চলুন জেনে নেওয়া যাক। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রাজ্যে জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। এমন আবহাওয়া থাকবে কাল রবিবার পর্যন্ত। 

ওড়িশার নিম্নচাপটি উত্তর ওড়িশা , ঝাড়খন্ড এবং ছত্তীসগড় এলাকায় অবস্থান করছে। এটি প্রথমে উত্তর দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে নিম্নচাপে পরিণত হবে। এরপর আবার উত্তর ও উত্তর পশ্চিম দিকে ছত্তীসগড়ের দিকে এগোবে। এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আজ শনিবার উত্তর-পশ্চিম ভারতের প্রভাব বিস্তার করবে।  

লক্ষ্মীপুজোয় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া 

সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে  উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরো কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

লক্ষ্মীপুজোয় কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া 

আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা জারি রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে । দার্জিলিং, কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে সব জেলাতেই। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget