এক্সপ্লোর

West Bengal Weather Update: ফের দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরের জেলাগুলি?

Weather Forecast: বাংলাদেশে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪ থেকে ৫ দিন বৃষ্টি হবে। আগামী ২ দিন কলকাতায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

West Bengal Weather Update: উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে আভাস পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমার ইঙ্গিত। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও প্রায় সব জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪ থেকে ৫ দিন বৃষ্টি হবে। আগামী ২ দিন কলকাতায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ বাংলাদেশের কাছে বাতাসের নিম্নস্তরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বর্ষা বিদায়ের সময়ে এই ধরনের ঘূর্ণাবর্ত তৈরি হয় স্বাভাবিক ভাবেই। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত উপকূলবর্তী জেলা যেমন - উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার সংলগ্ন নদিয়া এবং কিছুটা উপরের দিকে মুর্শিদাবাদেও আজ বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষৎ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জেলায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। গতকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমই হয়েছে। আজ তুলনায় কিছুটা বেশি হতে পারে। তবে আগামীকাল এবং তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরের জেলাগুলিতে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টি কমলেও, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন বাংলাদেশের ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও ভারী কিংবা অতি ভারী অথবা নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস নেই। হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্য়ে মৌসুমী বায়ুর উপস্থিতি থাকায় বৃষ্টি কবে পুরোপুরি থামবে, তা এখনই বলা যাচ্ছে না। কলকাতায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। এই কয়েকদিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget