এক্সপ্লোর

West Bengal Weather : ১১ জেলায় তাণ্ডব দেখাবে কালবৈশাখী, কালকের থেকেও প্রবল হবে বর্ষণ?

Kolkata Weather Update: মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কোথায় কোথায় কালবৈশাখী ?

ঝিলম করঞ্জাই, কলকাতা : বৈশাখের তীব্র তাপ ধুইয়ে দিল সোমবারের প্রবল বৃষ্টি। কয়েকঘণ্টার টানা ধারাপাতে ভাঙল গাছ, ছিঁড়ল তার, পশ্চিমবঙ্গের বহু এলাকা ডুবল অন্ধকারে। এক কথায় তাণ্ডব চালাল বর্ষণ। তবে স্বস্তি পেল বাংলা। বৃষ্টি চলবে মঙ্গলবারও।  বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফার লোকসভা ভোট শুরু হল।  ৭ মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা চলবে ঝড় বৃষ্টি।  এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। 

কোথায়  অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখাটি?

আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝাড়খন্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সেই সঙ্গে  সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে।  তাই  মৎস্যজীবীদের আগেভাগেই  সতর্ক করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার  ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে -

  • কলকাতা
  • হাওড়া
  • পূর্ব ও পশ্চিম বর্ধমান
  • ঝাড়গ্রাম
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • বাঁকুড়া
  • হুগলি
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় 

রাজ্যজুড়ে  বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।  ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।  দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। অনুমান আবহবিদদের। 

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে   পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।  সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০/৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

আরও পড়ুন :

Loksabha Elections 2024 Phase 3: কোথায় কোথায় ভোট তৃতীয় দফায়? জানুন বিস্তারিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget