এক্সপ্লোর

Weather Update: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, কার্নিভালেও ভিজবে শহর, আগামী সপ্তাহ থেকে দক্ষিণে কমলেও বর্ষণ বাড়বে উত্তরে

Kolkata Weather Update: সোমবার লক্ষ্মীপুজো। তার আগে বৃষ্টির ভ্রুকুটিতে বাড়ছে চিন্তা। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এবং পরিমাণ কমলেও এখনই থামার সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে বাড়বে বর্ষণ।

Weather Update: দ্বাদশীতেও পিছু ছাড়ছে না দুর্যোগ। সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতায় বেশ কিছু জায়গায় দিনের বেলায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। কাল থেকে আরও পরিষ্কার হবে আকাশ। অন্যদিকে, আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে। কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জায়গায়। 

পুজো শেষ। ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। এখনও বাকি পুজোর কার্নিভাল। তবে এখনও পিছু ছাড়ছে না দুর্যোগ। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা ভিজল কয়েক পশলা বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আলিপুরদুয়ারে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ তারিখে ভারী থেকে অতিভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ ২০ সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। আলিপুরদুয়ার। এই জেলাগুলোয়। ৪ তারিখে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশ্বর্বর্তী কোচবিহার, উত্তর দিনাজপুর - এই জেলাগুলোয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর - এই জেলাগুলোতে। 

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৫ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশিই থাকবে। ৬ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। ২-১ জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত আলিপুরদুয়ার জেলায় ৬ তারিখ। অন্য়ান্য জেলা গুলোয় বৃষ্টিপাত ৬ তারিখ থেকেই কমবে। তারপর ৭ তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া ২-১ জায়গায় ৪০-৫০ কিমি/ঘণ্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

অন্যদিকে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৫ তারিখে স্থানীয়ভাবে ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ২ দিন প্রধানত মেঘলা আকাশ, ২-১ পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৪ থেকে ৫ তারিখ। ৬ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে। মূলত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ৬ তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। এবং ৭ তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সোমবার লক্ষ্মীপুজো। তার আগে বৃষ্টির ভ্রুকুটিতে বাড়ছে চিন্তা। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget