এক্সপ্লোর

Kolkata Weather Update: কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়বৃষ্টি ! আর কোন কোন জেলায় দুর্যোগ ?

Thunderstorm: সন্ধের মধ্যেই ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় সতর্কতা।

ঝিলম করঞ্জাই, কলকাতা : আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা। সন্ধের মধ্যেই ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় সতর্কতা। ২ ঘণ্টার মধ্যেই মাঝারি বৃষ্টি, দমকা হাওয়ার সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, তাঁরা যেন গাছের নীচে কিংবা খোলা আকাশের নীচে না থাকেন। বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল অত্যধিক বেশি। স্বাভাবিকের থেকে আর্দ্রতা অনেকটা বেশি হওয়ায় ভ্যাপসা গুমোট গরমে দমবন্ধ অবস্থা ছিল দিনের বেলায়। হাঁসফাঁস করেছেন দক্ষিণবঙ্গবাসী। 

তবে এখনই কমছে না অসহ্য়কর গরম। আবহাওয়া দফতর বলছে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কালকের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। 

আজও ভ্যাপসা গরম, আরও এক সপ্তাহ চলবে এমন অস্বস্তিকর পরিবেশ। দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। 

 

তীব্র গরম, সঙ্গী আর্দ্রতা, সাধারণ মানুষের পাশাপাশি গরমে নাজেহাল পুলিশকর্মীরাও। প্রখর তাপ মাথায় নিয়েই ডিউটি করছেন তাঁরা। তাই, পুলিশকর্মী, ট্র্যাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের ছাতা, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করলেন পুলিশ কমিশনার। 

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget