এক্সপ্লোর

Kolkata Weather: বড়দিনে কেমন থাকবে আবহাওয়া, জাঁকিয়ে শীতের অনুভূতি কি মিলবে? কী জানাল হাওয়া অফিস

West Bengal Weather Update: ২৫ ডিসেম্বর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বড়দিনে কেমন থাকতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া? ক্রিসমাসের পাশাপাশি বছর শেষেও কি অনুভূতি পাবেন জাঁকিয়ে শীতের? আগামী কয়েকদিন কতটা ঠান্ডা আবহাওয়া থাকতে চলেছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে? পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কী বলছে হাওয়া অফিস? জেনে নিন। 

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে ঘন কুয়াশার দাপট। পশ্চিমের বিভিন্ন জেলা যেমন পশ্চিম বর্ধমান, বীরভূমে থাকবে ঘন কুয়াশা। অন্যান্য জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে। আর তার জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকবে। পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও ওয়েদার সিস্টেম নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে। গত কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে বিভিন্ন জেলায়। বিশেষ করে দিনের তাপমাত্রা। গতকাল থেকে বেশ কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা তো কমেইছে। সেই সঙ্গে বাতাসে রয়েছে যথেষ্ট শিরশিরানি। বইছে ঠান্ডা হাওয়াও। জাঁকিয়ে শীতের অনুভূতি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। 

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা রয়েছে। তারপর ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী ২-৩ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে ২৫ ডিসেম্বর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলোতে আরও কিছুটা কম, ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা থাকবে। সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট। তবে ধীরে ধীরে কমবে কুয়াশার দাপট কমবে। অর্থাৎ বড়দিনে শীতের আমেজ বেশ জমিয়ে উপভোগ করতে পারবেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বাসিন্দারাই। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় উল্লেখযোগ্য় কোনও পরিবর্তন হবে না। বছরের শেষ কয়েকটা দিনে জমিয়ে ঠান্ডা উপভোগ করবে রাজ্য়বাসী, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার দাপটে মালদা-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েকদিনও আবহাওয়ায় থাকবে শীতের আমেজ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকেই কমই থাকবে। অর্থাৎ দক্ষিণের মতো উত্তরের জেলাগুলিতেও বড়দিনের আশপাশের সময় এবং বিশেষত ক্রিসমাসের দিন ঠান্ডা আবহাওয়াই অনুভূত হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget