এক্সপ্লোর

Weather Update: নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?

IMD Predicts: মৌসম ভবনের পূর্বাভাস, কেরলেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। স্বস্তির খবর রয়েছে এ রাজ্যের ক্ষেত্রেও।

ঝিলম করঞ্জাই, কলকাতা : তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী কার্যত স্বস্তির খোঁজে। কবে থেকে শুরু হবে ঝমঝমিয়ে বৃষ্টি ? কার্যত সেই অপেক্ষায় বসে গোটা রাজ্যের মানুষ। এই অবস্থায় খবর, আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর-সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা। নির্ধারিত সময়ের তিন দিন আগে ঢুকে পড়ছে বর্ষা। মৌসম ভবনের পূর্বাভাস, কেরলেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। স্বস্তির খবর রয়েছে এ রাজ্যের ক্ষেত্রেও। কারণ, আজই কয়েকটি জেলা বাদে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি  হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে, উত্তরবঙ্গের সব জেলাতেও।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে, বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে এই পরিস্থিতি শুক্রবার, ২৪ মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও ভারতের মৌসম ভবন এর বেশি বলতে নারাজ।

তবে, গরমের অস্বস্তি চলবে আজ রবিবারও। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তি বজায় থাকবে।

রবিবার গরম ও অস্বস্তি থাকলেও. দক্ষিণবঙ্গে বৃষ্টিও শুরু হবে। এদিন কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং-সহ ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে ।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভোটের দিন অর্থাৎ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম অস্বস্তি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।

মঙ্গলবারেও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ঝড়-বৃষ্টির প্রভাব বেশি থাকবে।

বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্।টি তবে দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির প্রভাব কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget