এক্সপ্লোর

Weather Update: আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD

West Bengal Weather Update : অপেক্ষা শেষ ? আজই সেই দিন ? আজ থেকে টানা ৩ দিন পূর্বাভাস কলকাতা -সহ দক্ষিণবঙ্গে, কী বলছে আইএমডি ?

কলকাতা: আজ থেকে টানা ৩ দিন পূর্বাভাস কলকাতা -সহ দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে পারদপতনের পূর্বাভাসের কথা জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর।  কলকাতা, হাওড়া, হুগলি, দুই-২৪ পরগনা বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ ভাইফোঁটায় বর্ষণের পূর্বাভাস রয়েছে।  IMD সূত্রে খবর, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়,  অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে, উত্তর পূর্ব বিহারের উপর, ৩.১ কিমি, উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থান করছে।

আরও পড়ুন, গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকাণ্ডে বড় পদক্ষেপ

 কেমন থাকবে আবহাওয়া ?

মূলত গত তিনদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু একটু করে নেমেছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে। সমগ্র রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আইএমডি সূত্রে খবর, রাজ্যের উপর উল্লেখযোগ্য কোনও আবহাওয়াগত পরিস্থিতি নেই। তবে এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার দিন অবধি। এদিকে এরই মাঝে ভাইফোঁটা পড়ছে। তারই মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই-২৪ পরগনা বেশ কয়েকটি জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর। মূলত সম্প্রতি দেশের মাটিতে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে সদ্য যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ভিনরাজ্যে আঘাত হেনেছে, তার সরাসরি প্রভাব এই রাজ্যে পড়েনি।

শীতের অপেক্ষা 

দেখতে দেখতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢুকে পড়তেই, আবহাওয়া ক্রমশ মনোরম হয়ে চলেছে। এরপর বৃষ্টি বা দুর্যোগ সরে গেলে , আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে। তখন পারদ পতন আরও হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। প্রতিবছরই পারদ পতনের সঙ্গে কুয়াশাতেও ভরে যায় বাংলার পথঘাট। যার জেরে অনেকসময়ই যাতাযাতে অসুবিধা হয়। এমনকি রেল-বিমান পরিষেবাতেও তার প্রভাব পড়ে। মূলত দৃশ্যমানতা কমে গেলেই তখন দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। তবে এইমুহূর্তে রাত থেকে ভোরের সময়ের মাঝে পাখা হালকা করেই চালাচ্ছেন। ভোররাতে চাদর গায়ে চাপাচ্ছেন। ঘরেঘরে সর্দিকাশিও শুরু হয়েছে। সবমিলিয়ে শীত আসার অপেক্ষায় কলকাতা-সহ গোটা রাজ্যই।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Advertisement

ভিডিও

Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda
Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে
Dilip Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget