এক্সপ্লোর

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ?

West Bengal Rain : কবে তৃষ্ণা মিটবে সমতলের ? এই প্রশ্নটাই এখন রাজ্যবাসীর। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ ( South Bengal ) । আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। চাতকের মতো একফোঁটা বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। এরই মধ্যে শান্তি পেল পাহাড়। দার্জিলিং ( Darjeeling ) পাহাড়ে নামল স্বস্তির বৃষ্টি।

তৃষ্ণা মিটবে সমতলের ?

গরমে হাঁসফাঁস কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কয়েকদিন ধরে দার্জিলিংয়েও চালাতে হচ্ছিল ফ্যান। উত্তরের পাহাড়েও একটুও স্বস্তি ছিল না দিনের বেলায়। অবশেষে পর্যটক - ঠাসা পাহাড়ি শহরে নামল এক পশলা বৃষ্টি। কিন্তু কবে তৃষ্ণা মিটবে সমতলের ? এই প্রশ্নটাই এখন রাজ্যবাসীর। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও ৩দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। তবে এখনই গরম থেকে রেহাই নেই দক্ষিণের। তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে । তীব্র হবে গরম। তবে একটাই ক্ষীণ আশা , শনিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে।  দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  

এক নজরে দেখে নিন কেমন থাকবে কলকাতার পরিস্থিতি ?

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
19-Apr 29.0 39.0 West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ? Mainly Clear sky
20-Apr 29.0 40.0 West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ? Heat Wave
21-Apr 29.0 40.0 West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ? Heat Wave
22-Apr 29.0 39.0 West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ? Partly cloudy sky
23-Apr 28.0 38.0 West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ? Partly cloudy sky
24-Apr 28.0 39.0 West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ? Mainly Clear sky
25-Apr 28.0 38.0 West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

কিছুটা স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবারই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায়। অন্যদিকে, আজ থেকেই দার্জিলিংয়ে আবহাওয়া বদল। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন :

নামবে তাপমাত্রা, হালকা বৃষ্টিতে ভিজতে পারে পাহাড়

কলকাতায় আজ কেমন আবহাওয়া 

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। তাপমাত্রা আজ কিছুটা কম থাকলেও আগামীকাল সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও থাকবে। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget