এক্সপ্লোর

Weather Update : চলবে বৃষ্টির দাপট, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা এই সব জেলায় ! বর্ষা নিয়ে বড় আপডেট

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই কেরল ও তামিলনাড়ুর বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে।

 

কলকাতা : দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তি অব্যাহত থাকলেও উত্তরবঙ্গে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে বিশেষ সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহের শেষের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উঁচু এলাকার জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রাক বর্ষার বৃষ্টি আরও জোরদার হতে পারে। 

বিশেষ করে—

  • দার্জিলিং

  • কালিম্পং

  • জলপাইগুড়ি

  • আলিপুরদুয়ার

  • কোচবিহার

এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহবিদদের মতে, এই বৃষ্টির জেরে সপ্তাহান্তের আগেই উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

 গরম ও অস্বস্তি কোথায় কোথায় 

তবে বৃষ্টির আগে মঙ্গল ও বুধবার দার্জিলিংয়ের সমতল এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও অস্বস্তি চরমে উঠতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ‘ফিল লাইক’ তাপমাত্রাও অনেক বেশি অনুভূত হবে।

দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি নেই

দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে চরমে। আবহাওয়া দফতর জানিয়েছে, উইকএন্ডের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

বৃহস্পতিবার থেকে দক্ষিণেও ঝড়বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার ও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথায় কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি ? 

  • উত্তর ২৪ পরগনা

  • দক্ষিণ ২৪ পরগনা

  • পূর্ব মেদিনীপুর

  • পুরুলিয়া

  • বাঁকুড়া

  • পশ্চিম বর্ধমান

  • বীরভূম

  • মুর্শিদাবাদ

  • নদিয়া

এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আপাতত আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। রোদের তেজ থাকবে যথেষ্ট। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। তবে বৃহস্পতিবার থেকে শহরেও স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

কবে আসবে বর্ষা?

সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবছর আন্দামানে নির্ধারিত সময়ের প্রায় ৫ দিন আগেই বর্ষা পৌঁছে গিয়েছিল। যদিও অনুকূল পরিস্থিতির অভাবে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ কিছুটা দেরি হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই কেরল ও তামিলনাড়ুর বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে।

কোন সিস্টেমের প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া?

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই সিস্টেমের প্রভাবেই উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি বাড়ছে বলে মনে করছেন আবহবিদরা।

আরও পড়ুন : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক

 

সেরা শিরোনাম

Dengue Update: চোখ রাঙাচ্ছে ডেঙ্গির ২ প্রজাতি! আক্রান্তের নিরিখে প্রথমেই মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানেই কলকাতা
চোখ রাঙাচ্ছে ডেঙ্গির ২ প্রজাতি! আক্রান্তের নিরিখে প্রথমেই মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানেই কলকাতা
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget