এক্সপ্লোর

TMC Ex MLA Detained : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক

ধরা পড়লেন প্রাক্তন বিধায়ক । গা-ঢাকা দেওয়ার ফিল্মি-ছকও কাজে এল না। পুলিশের জালে পড়লেন দেবপ্রসাদ বাগ। 

রানা দাস, পূর্ব বর্ধমান : ছিলেন টিভি মেকানিক। তৃণমূলের সিঁড়িতে উঠে বছর কয়েকের মধ্যে বিধায়ক। তারপরই হয়ে গেলেন একেবারে রাজপ্রাসাদের মালিক। বাড়ির মধ্যে আকাশছোঁয়া দামি আসবার, অন্দর সাজ থেকে গোপন আন্ডারগ্রাউন্ড কুঠুরি। সেখানে কী কী চলত কে জানে ! স্থানীয় লোকজনের কথায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। অবশেষে ত্রাণ-দুর্নীতির তদন্তে ধরা পড়লেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর সেই সঙ্গে সামনে এল তার নানা কীর্তি। আগেই ধরা পড়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়। এবার ধরা পড়লেন প্রাক্তন বিধায়কও। গা-ঢাকা দেওয়ার ফিল্মি-ছকও কাজে এল না। পুলিশের জালে পড়লেন দেবপ্রসাদ বাগ। 

ত্রাণ-দুর্নীতির তদন্তে, সোমবার মধ্যরাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে হাজির হয় পুলিশ।  রাতে, ধৃত তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়কে সঙ্গে নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে যায় কালনা থানা। কিন্তু সেখানে দেখা যায়  বাড়িতে তালা বন্ধ ! তবে পুলিশের কাছে খবর ছিল, হুগলির দিকে পালাতে পারেন তৃণমূল নেতা।

দরজা বন্ধ থাকায়, সারারাত বাড়ির বাইরেই অপেক্ষায় থাকল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেইসঙ্গে গোটা বাড়ি কার্যত চারদিক থেকে ঘিরে রাখে স্থানীয় বাসিন্দারা। ওঠে 'চোর চোর' স্লোগান। শেষমেষ পালানোর চেষ্টা করলে, পাকড়াও করা হয় দেবপ্রসাদ বাগকে। তাঁকে আটক করে নিয়ে এসেছে কালনা থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুসারে, প্রাক্তন বিধায়ককে জেরা চলছে। তাঁকে ও তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়কে সঙ্গে এনে বাড়িতে হানা দিতে পারে পুলিশ। 

এর আগে বিধানসভা ভোটের ফল বেরনোর পর  হুমকি দিয়ে গ্রেফতার হন বিষণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর রিসর্ট থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। এবার কি তাঁর আরও ফাইল খুলবে? কারণ বৃহস্পতিবার আদালতে ধৃত তৃণমূল বিধায়ককে 'প্রভাবশালী কুখ্যাত দুষ্কৃতী' বলে উল্লেখ করলেন সরকারি আইনজীবী। পুরী থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় হুমকিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে।

অন্যদিকে, মঙ্গলবারই  উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে আটক করল পুলিশ। তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত দূর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রধান লক্ষ্মণ চক্রবর্তীর বাড়িতে খাটের তলা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ত্রাণের সামগ্রী। উদ্ধার হল দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি শাড়ি, জামাকাপড়। বাড়ির পিছন থেকে উদ্ধার বর্জ্য বহনের জন্য একটি টোটো গাড়িও। 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...
Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget