এক্সপ্লোর

West Bengal Weather Update: ফের জাঁকিয়ে শীত! ৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা! কত দিন স্থায়ী হবে? কী বলছে পূর্বাভাস?

Weather forecast of kolkata:দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে  পারদের ওঠানামা অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

কলকাতা: গত কয়েকদিনের মতো আজও আংশিক মেঘলা আকাশ (Partly Cloudy Sky) থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Forecast), আজ উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Prediction) রয়েছে। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে  পারদের ওঠানামা অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই রাজ্যে ফের জাঁকিয়ে শীত। তবে শীতের এই ইনিংস দীর্ঘস্থায়ী হবে না। ফেব্রুয়ারির শুরুতে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী ২ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহের শেষে ফের শীতের আমেজ টের পাওয়া যাবে।  এতদিন পশ্চিমী ঝঞ্জা উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।  সেই বাধা কাটতেই আবার জাঁকিয়ে ফিরছে শীত। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে হতে পারে তুষারপাত।  দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা।

তবে শীতের এই ইনিংসে ফের ছেদ পড়তে পারে।  আবহাওয়া দফতর সূত্রে খবর,  ফেব্রুয়ারির শুরুতে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। 

এবারের শীতে মাঝেমধ্যেই বাধ সেধেছে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ। এর আগে গত কয়েকদিন আগে ফের আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টি হয় রাজ্যজুড়েই। ফলে শীতের পথে বাধা এসেছিল। সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের প্রায় সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পশ্চিমী ঝঞ্ঝা কাটায় ফের রাজ্য উত্তুরে হাওয়ার পথ উন্মুক্ত হয়ে শীত ফিরতে পারে বলে পূর্বাভাস। কিন্তু তার মেয়াদ খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।  জানুয়ারির মাসের শেষের কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ অনুভূত হতে পারে। কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget