এক্সপ্লোর

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD

West Bengal Weather Update : পয়লা জুনেই বাড়তে পারে তাপমাত্রা, কী পূর্বাভাস দিল হাওয়া অফিস ?

কলকাতা: আজ ও আগামীকাল দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। তবে সেই সুযোগ সব জেলার জন্য নয়।  কাল থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?

কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ?

IMD সূত্রে খবর, আজ থেকে আগামী ৫ তারিখ অবধি দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। তবে পয়লা জুন দক্ষিণবঙ্গে খুব ভারী বর্ষণের কোনও সম্ভাবনার কথা সেভাবে নেই। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। আজ মূলত ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে দক্ষিণবঙ্গে। তবে পয়লা জুন থেকে ৫ জুন অবধি দক্ষিণবঙ্গের জন্য একটা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

কী কী সতর্কতা জারি দক্ষিণবঙ্গবাসীর জন্য ?

 সম্প্রতি ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দিকে দিকে উপড়ে পড়েছিল গাছ। ব্যাহত হয়েছিল যান চলাচল। মৃত্যু হয় একাধিক জনের। তাই এবার বিপদ এড়াতে আগাম সতর্কবার্তা দিয়েছে আইএমডি। আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হয়েছে। ঝড়-বৃষ্টির সময় গাছের নীচে বা বৈদ্যুতিক খুঁটির নীচে  দাঁড়াতে বারণ করা হয়েছে। ফের ঝোড়ো হাওয়া গাছপালা ভেঙে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। তাই ঝড়-বৃষ্টির সময় যত সম্ভব খোলা রাস্তায় সাবধানতার সঙ্গে চলাফেরা যায়, সে বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ?

অপরদিকে,  সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। মূলত কাল থেকে ৫ জুন অবধি হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঘণ্টায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার মূলত ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে কম বেশি এই ৫ তারিখ অবধি।

Advertisement

সেরা শিরোনাম

Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget