এক্সপ্লোর

Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

Sitalkuchi News: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় ছিল এই ব্রিজটি। এমনকী প্রশাসনের তরফে ব্রিজের গায়ে 'দুর্বল সেতু' বলে সতর্কতামূলক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে ভাঙল দেওশাল ব্রিজ। যার জেরে দুর্ভোগে শীতলকুচির দুই পাড়ের মানুষ। সকাল সকাল গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শীতলকুচির ছোট শালবাড়ির দেওশাল ব্রিজ। ঘটনায় বড়সড় দুর্ঘটনা না ঘটলেও চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। রবিবার সকালে ব্রিজের উপর একটি গাড়ি উঠতেই আচমকা ব্রিজটি ভেঙে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় ছিল এই ব্রিজটি। এমনকী প্রশাসনের তরফে ব্রিজের গায়ে 'দুর্বল সেতু' বলে সতর্কতামূলক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফে। ব্রিজ ভেঙে যাওয়ায় দুই পাড়ের মানুষের যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। নিত্যদিনের যাতায়াত থেকে শুরু করে জরুরি পরিষেবা, সব ক্ষেত্রেই সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে, ব্রিজটি দীর্ঘদিন ধরে দুর্বল জানা সত্ত্বেও আগেই কেন সংস্কার করা হল না? বিগত সরকারের আমলে কেন এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি?এখন দ্রুত প্রশাসন কী ব্যবস্থা নেয়, আর দুই পাড়ের মানুষের দুর্ভোগ কতদিনে কাটে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

রাজ্যুজড়ে প্রবল বর্ষণের জন্য ব্রিজ ভেঙে পড়ার খবর বিভিন্ন জায়গা থেকে এসেছে। কিছুদিন আগেই বাঁকুড়ায় টানা বৃষ্টির জন্য জলের স্তর বেড়ে ব্রিজ চলে গিয়েছি জলের তলায়। দারকেশ্বর নদীর ওপর থাকা কেঞ্জাকুড়া সেতু রীতিমত ডুবে গিয়েছিল। যার জন্য সমস্যায় পড়তে হয়েছিল দু পাড়ে থাকা বাসিন্দাদের।

একই ছবি ধরা পড়েছিল কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরেও। সেখানে স্বরুপনগরের ইছামতি নদীর ওপর দিয়ে চলে গিয়েছিল দু পাড়কে সংযোগ করা একটি বাঁশের সাঁকো। যেখান দিয়ে নিত্যদিন প্রচুর মানুষ পাড়াপাড় করতেন। কিন্তু সেই সাঁকোও ভেঙে পড়েছিল প্রবল বৃষ্টিতে কচুরিপানার চাপে। যার ফলে সকাল থেকে সমস্যায় পড়তে হয়েছিল প্রচুর মানুষ। একপ্রকার দু প্রান্তের সংযোগই বন্ধ হয়ে গিয়েছিল। সেখানকার স্থানীয় বাসিন্দারাও অভিযোগ জানিয়েছিলেন যে পূর্বতন সরকারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ নেননি। 

গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি হয়েছে কলকাতার মতই। কলকাতায় যেমন জল জমে যাওয়াটা প্রতি বর্ষাকালের ছবি, ঠিক তেমনই গ্রামে ও রাজ্যের অন্য়ান্য প্রান্তে বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ভেঙে গিয়েছে ব্রিজ।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget