এক্সপ্লোর

Weather Update : ঝেঁপে বৃষ্টি আসছে! সঙ্গে তুমুল হাওয়া, কড়কড় বাজ, আজ-কাল বড় দুর্যোগ বার্তা? আবহাওয়ার আপডেট

পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখাও অবস্থান করছে। এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে।

কলকাতা : দক্ষিণবঙ্গজুড়ে ফের সক্রিয় হচ্ছে প্রাক-বর্ষার ঝড়-বৃষ্টির পরিস্থিতি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকা এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখাও অবস্থান করছে। এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে।

কলকাতায় ঝোড়ো হাওয়া

গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়-বৃষ্টির প্রভাব স্পষ্ট ছিল। আলিপুরে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। দমদম এলাকায় দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৬ কিমি বেগে দমকা হাওয়া বইেছে।

কলকাতায় হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও রেকর্ড করা হয়েছে।

কোথায় কত বৃষ্টি?

দক্ষিণবঙ্গে নদিয়ার কল্যাণী, পূর্ব মেদিনীপুরের কাঁথি, হুগলির রঘাটি, পশ্চিম মেদিনীপুরের কালাইকুণ্ডা, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও হাওড়ার আমতায় বৃষ্টিপাত হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। চেপানি এলাকায় সর্বাধিক ১৪ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা?

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

সতর্কতা কী?

  • বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ
  • বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার নির্দেশ
  • ঝড়ের সময় নদী বা জলাশয়ে না নামার আবেদন
  • কৃষকদের ফসল সুরক্ষিত রাখার পরামর্শ

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতা ঢোকার ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া অস্থিরই থাকবে।

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget