এক্সপ্লোর

Weather Today: রবিবার থেকেই ভয়ঙ্কর গরম ! সতর্কবার্তা হাওয়া অফিসের, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? কী জানাল আলিপুর

West Bengal Weather Update: আজ ১৮ এপ্রিল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

কলকাতা : আগামীকাল থেকেই ভয়ঙ্কর গরমে ইঙ্গিত আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, 'হট অ্যান্ড হিউমিড কন্ডিশন' বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এর পাশাপাশি অবশ্য বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগেই হাওয়া অফিস জানিয়েছিল, ১৯ এপ্রিল রবিবার থেকে গরম বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বাতাসে আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকার কারণে ভ্যাপসা গরমে দমবন্ধ করা গুমোট আবহাওয়া থাকবে। হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ। 

আজ ১৮ এপ্রিল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি। সকাল থেকেই গুমোট গরম রয়েছে। সর্বত্র দমবন্ধ করা পরিস্থিতি। আকাশ আংশিক মেঘলা। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজ বেড়েছে রোদের। চড়া রোদ, অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা - সব মিলিয়ে আবহাওয়া একেবারেই অনুকূল নয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া শুষ্ক রয়েছে। মূলত ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কতটা বাড়বে তাপমাত্রা ? কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ? 

আগামী চারদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের বেলার তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পরবর্তী তিনদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী ৭ দিনে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

আজ ১৮ এপ্রিল শনিবার হাল্কা ঝড়বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া - দক্ষিণবঙ্গের এই জেলাগুলির দু-এক জায়গায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝড়বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া জেলার দু-এক জায়গায়। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget