এক্সপ্লোর

Weather Update: আগামীকাল থেকেই আবহাওয়া বদল, কালীপুজোর আগেই তাপমাত্রা নামবে কলকাতায় ?

West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? দেখুন একনজরে

কলকাতা: আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্থি কমবেশি ছিলই। এদিন কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ১০০ ছুঁইছুঁই ! তবে আগামীকাল থেকে দুর্যোগমুক্ত আকাশ দেখতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।   ঘূর্ণিঝড় পাশ কাটিয়ে গেলে, গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ অবস্থা একাধিক জেলায়। আবার যদি বৃষ্টি নামে, তাহলে কী হবে ?  এই আশঙ্কায় রয়েছে উপকূলবর্তী এলাকার মানুষরা। তবে সেই আশঙ্কা উড়িয়ে সুখবরই দিল হাওয়া অফিস। আইএমডি এর অফিসিয়াল সাইটে, আর নেই লাল-কমলা-হলুদ সতর্কতা। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া , চলুন জেনে নেওয়া যাক।

ঘূর্ণিঝড় ‘দানা’ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা থেকে এগোচ্ছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের দিকে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে বাংলায়। সকালে সূর্যের দেখা মিলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা ছিল। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে আবহাওয়া বদল। তবে আগামীকাল থেকে হাওয়া বদল হলেও, এই সুখ দীর্ঘস্থায়ী হবে না। কারণ কালীপুজোর ঠিক আগের দিন থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ অক্টোবর, ৩১ অক্টোবর ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

 তবে কালীপুজোর আগে খুব একটা তাপমাত্রার বড় বদল হবে না। আগামীকালও কলকাতায় ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা ফের উপরের দিকে উঠেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে আছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য নীচে নামে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৮৬ শতাংশে।

আরও পড়ুন, RG করে গণ কনভেনশন শেষে মৌন মিছিল

প্রসঙ্গত, দানার প্রভাবে পূর্ব মেদিনীপুরের এগরা, খেজুরি ও নন্দীগ্রামের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় আড়াইশো গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো কাঁচা বাড়ি। পূর্ব ঘোষণা মতো শুক্রবার বন্ধ ছিল হলদিয়া-নন্দীগ্রাম ফেরি পরিষেবা। প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের এগরা ১ নং ব্লক, খেজুরি ১ নম্বর ব্লক ও নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় আড়াইশো গাছ উপড়ে পড়েছে। সাড়ে তিনশো থেকে চারশো কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে ১৭৫টি বিদ্যুতের খুঁটি। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget