এক্সপ্লোর

Weather Update: দিনভর দফায় দফায় বৃষ্টি, বাঁকুড়ায় বাজ পড়ে বালিকার মৃত্যু, কাল থেকে আরও বাড়বে দুর্যোগ

Weather Forecast: মঙ্গলবার থেকেই বাড়বে বৃষ্টি। বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Update: সোমবার দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বাঁকুড়ায় বাজ পড়ে এক বালিকার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার থেকে দুর্যোগের পরিমাণ আরও বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই আকাশ জুড়ে রয়েছে মেঘ। তার সঙ্গে চলছে বৃষ্টি। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, সপ্তাহান্তেই বা আবহাওয়া কেমন হবে, কোথায় কোথায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, এটা কি প্রাক বর্ষার বৃষ্টি, বর্ষার আগমন কবে, এইসব নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর, জেনে নিন। 

ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্ধারিত সময়ের আগে বর্ষা এলেও বাংলাতে এখনও বর্ষার আগমন ঘটেনি। তবে সোমবার সকাল থেকেই বৃষ্টি চলছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও হাল্কা বৃষ্টি। কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইছে হাওয়া। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ চলছে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে এই পুরো সপ্তাহে রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল ও বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা, দুই চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

বুধবার থেকেই মূলত উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে তিনদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবন রয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, নদিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। অতএব মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী কয়েকদিন যে ভালই দুর্যোগ চলবে তা বোঝাই যাচ্ছে। উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারার পূর্বাভাস রয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget