এক্সপ্লোর

Weather Update: মাঘের শেষে কি ফের জাঁকিয়ে শীত পড়তে পারে? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

Weather Forecast: আগামী ৭ দিন সর্বত্র মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update: মাঘের শেষলগ্নেও কি শীতের কামড় অনুভূত হবে পশ্চিমবঙ্গে? আবারও কি ফিরে আসছে পারদ পতনের সম্ভাবনা? আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া, জেনে নিন কী জানাল হাওয়া অফিস। জানা গিয়েছে, গত তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার পর আজ কিছুটা বেড়েছে উষ্ণতা। আগামী ৭ দিন সর্বত্র মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের স্থলভাগ অংশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিস্থিতি নেই।    

আগামীকাল উত্তরবঙ্গের দু-একটি জায়গায় আগামীকাল সকালে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের দু'-এক জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় আগামীকাল হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় থাকবে কুয়াশার প্রভাব। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরে আর তাপমাত্রার বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।            

অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এখন আর সাংঘাতিক ভাবে পারদ পতনের সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মূলত আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই মাঘ মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে মারাত্মক ভাবে ঠান্ডা পড়বে, আবার জাঁকিয়ে শীতের অনুভূতি হওয়ার সম্ভাবনা কম, নেই বললেই চলে। তবে হাল্কা শীতের আমেজ থাকবে আবহাওয়ায়।            

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমেছিল, বিশেষ দিকে রাতের দিকে। তবে আজ ফের বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। বিকেলের পর, সন্ধের দিকে এবং রাতেরবেলায় বাতাসে বেশ কিছুটা শিরশিরানি অনুভূত হলেও, দিনের বেলায় পরিবেশ এমন যা বুঝিয়ে দিচ্ছে যে শীত বিদায় নিতে খুব বেশিদিন বাকি নেই আর। শেষবেলায় শীত মরণকামড় দেবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এমন সম্ভাবনাও নেই। দিনের বেলায় এখনই মাঝে মাঝে বেশ গরম অনুভূত হচ্ছে। কারণ সর্বোচ্চ তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে বিগত কয়েকদিনে।       

সেরা শিরোনাম

Indranil Sen Arrested: জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
Suvendu to ABVP: ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দিতে নির্দেশ শুভেন্দুর, ABVP-কে বললেন, 'ব্লিচিং, ফিনাইল যা লাগে দেব'
‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দিতে নির্দেশ শুভেন্দুর, ABVP-কে বললেন, 'ব্লিচিং, ফিনাইল যা লাগে দেব'
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে ১৬৩ ধারা জারি, রাতভর তাণ্ডব! অবস্থানে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ
অভিষেকের বাড়ির সামনে ১৬৩ ধারা জারি, রাতভর তাণ্ডব! অবস্থানে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget