এক্সপ্লোর

Weather Today: আজ বিকেলেই ঘনাবে দুর্যোগ? কালবৈশাখীর সতর্কতা কোন কোন জেলায়?

Weather Forecast: দক্ষিণবঙ্গে আজ ২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

দক্ষিণবঙ্গে আজ ২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। 

২১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বেশি সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা। ২২ মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি। 

হাওয়া অফিসের তরফে বলা হয়, ২৩ মার্চ রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ২৪ মার্চ সোমবার দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে; অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে। আজ ২০ মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। ২১ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। ২২ মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া।

কলকাতায় আজ বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের  দিকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget