এক্সপ্লোর

Weather Today: ভরা বসন্তেও শীতের আমেজ, অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ

Weather Alert: বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি, কলকাতায় গত ৫৪ বছরে মার্চের শীতলতম দিন ছিল গতকাল।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজও মুখ ভার আকাশের। বুধবার কখনও হালকা, কখনও ঝোড়ো বৃষ্টি ছিল। আর তার জেরেই বসন্তের অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই ভরা বসন্তেও শীতের আমেজ। 

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি, কলকাতায় গত ৫৪ বছরে মার্চের শীতলতম দিন ছিল গতকাল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজও কুড়ির নীচেই থাকবে পারদ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এর আগে ২০০৩ সালের ১৩ই মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সবচেয়ে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা হল বুধবার।

পাশাপাশি এদিন সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। আবহবিদরা জানাচ্ছেন বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প ডেকে এনেছে কুয়াশা। আজ সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা যায়।                                            

তবে কয়েক দিনের ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছিল শহর ও জেলাকে। আচমকা ঝড় ও রেকর্ড পারদ পতনে খুশির হাওয়া দক্ষিণবঙ্গে।                                                                                       

আরও পড়ুন, টাকা ধার করে মিলেছে ছেলের দেহ, পাননি ক্ষতিপূরণও, গার্ডেনরিচে প্রাণহানিতে অথৈ জলে একাধিক পরিবার

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। মেঘলা আকাশের সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। 

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।               

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget