এক্সপ্লোর

Weather Today: ভ্যাপসা গরমে তুঙ্গে অস্বস্তি, কবে থেকে আবহাওয়া বদলাবে? বড় আপডেট

Weather Updates: নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।

কলকাতা: ভ্যাপসা গরমে ক্রমশই বাড়ছে অস্বস্তি। সকাল থেকেই কখনও মেঘলা আকাশ, কখনও আবার চড়া রোদ। গরমে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলায়। তবে এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে দক্ষিণবঙ্গে। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। যার জেরে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


পূর্বাভাসে কী বলা হচ্ছে? 
 
নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর উদয়পুর ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে একটি আরব সাগরে ও একটি বিদর্ভের উপর। পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। অন্যদিকে, বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি?
 
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু-এক জেলার কয়েক জায়গায়। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্র-শনি-রবিবার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ ও কাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।        

কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া? 
 
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশই থাকবে। কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget