এক্সপ্লোর

Weather Forecast: আবারও নিম্নচাপ-জোড়া ঘূর্ণাবর্ত! এই দিন থেকে ফের বৃষ্টি সতর্কতা এই জেলাগুলিতে!

বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নিম্নচাপের প্রভাবে উপকূলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।
  • মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রবিবার থেকেই শুষ্ক আবহাওয়া ছিল। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। যদিও আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানায় যে, এখনই পারদ পতন নয়। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হয়। বুধবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং কালিম্পং-এ ছিটেফোঁটা বৃষ্টি। কাল থেকে একটানা শুষ্ক আবহাওয়া। 

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা।

এখনও পর্যন্ত, পূর্বমধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে। অন্যদিকে, মধ্য বাংলাদেশ এবং উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত।  

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ সোমবার ও কাল মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে, পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

তবে, বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবারেও হালকা বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া।

আজকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মূলত পরিস্কার আকাশ; কখনো আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ; শুষ্ক আবহাওয়া। 

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বৃষ্টির এতদিন ধরে বৃষ্টি হলেও ধীরে ধীরে এর প্রভাব কমে আসায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় অনিয়মিত ঝড়-বৃষ্টি চলবে। তবে, ঠিক কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং শীতের আমেজ পাওয়া যাবে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।                                            

কলকাতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget