এক্সপ্লোর

Weather Today: ফের সক্রিয় নিম্নচাপ রেখা, আসছে কালবৈশাখী, গরমের মধ্যেই এবার ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায়?

Weather Forecast: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গ জুড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে

কলকাতা: উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহ! সঙ্গে গরম ও অস্বস্তি চরমে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গ জুড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরবর্তী ৪ দিনেও একইরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমবঙ্গে বর্তমানে একটি trough বা নিম্নচাপ রেখা সক্রিয় রয়েছে, যা পূর্ব বিহার থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আবহাওয়ায় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যদিও গরমের দাপট বজায় থাকবে, তবুও কয়েকদিন অন্তর বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যা কিছুটা স্বস্তি দিতে পারে। গরম ও অস্বস্তির পর উত্তরে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি মিলতে পারে। সপ্তাহান্তে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। 

কোথায় কবে বৃষ্টি হতে পারে? প্রবল গরমের মাঝেই দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গ জুড়েই বেশ কম। 

আবহাওয়ার সতর্কতা

২১ এবং ২২ এপ্রিলের আবহাওয়া 

এই দুই দিনে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা খুব কম। অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং গরম বাড়বে।

২৩ এপ্রিল এপ্রিলের আবহাওয়া 

এই দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ( thunderstorm ) হতে পারে।

২৬ এপ্রিলের আবহাওয়া 

এদিন আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরমের মধ্যে সাময়িক স্বস্তি মিলতে পারে।

গরম ও আর্দ্রতার প্রভাব

বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে গরমের প্রভাব কমবে না। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে এবং অনেক জায়গায় গরম হাওয়া বা heatwave পরিস্থিতি তৈরি হতে পারে। এর সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বাড়বে।

সার্বিক পরিস্থিতি

সব মিলিয়ে বলা যায়, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরমের পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে  ২৩ ও ২৬ এপ্রিল বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। তবে টানা আরামদায়ক আবহাওয়া এখনই আশা করা যাচ্ছে না।                                                   

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমার মামলায় নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, আর যা জানাল দেশের শীর্ষ আদালত...
জ্ঞানেশ কুমার মামলায় নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, আর যা জানাল দেশের শীর্ষ আদালত...
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget