এক্সপ্লোর

Weather Today: কালীপুজোর দিনে বৃষ্টির চোখ রাঙানি, কোন কোন জেলায় সতর্কতা?

Weather Updates: শনিবার থেকে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ কালীপুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায়। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় কালীপুজোতে বৃষ্টির পূর্বাভাস। ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া।  

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে।                          

দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার কালীপুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। কাল শুক্রবারেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

শনিবার থেকে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী দু' দিন বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হবে কোন কোন জেলার কিছু অংশে। কিছু জেলায় স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন, ভায়ালে ভাসছে 'অজানা' পদার্থ! তুমুল বিতর্ক ন্যাশনাল মেডিক্যাল কলেজে

অন্যদিকে, উত্তরবঙ্গ আজ বৃহস্পতিবার কালীপুজোর দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কালীপুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু। মূলত পরিষ্কার আকাশ থাকবে। দুপুরের পর কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য শহরে। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্য হতে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget