এক্সপ্লোর

Weather Updates: জোড়া ঘূর্ণাবর্তে জেলায় জেলায় ঝড়-বৃষ্টি, কবে থেকে বাড়বে দুর্যোগ? আবহাওয়ার বড় আপডেট

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার শিলাবৃষ্টিও হতে পারে একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় দিনভর অস্বস্তি বজায় থাকবে। 

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনা। থাকবে বজ্রপাতের আশঙ্কা।

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দেশে রয়েছে ঘূর্ণাবর্তের পঞ্চবাণ। দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয়। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। ৮ ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

কলকাতায় আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। সকালে পরিষ্কার আকাশ পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে কিছু সময়ের জন্য। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে তাপমাত্রা বাড়লে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও।                

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গে আজ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম।  

অন্যদিকে, রবিবার চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। 

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget