এক্সপ্লোর

Weather Today: আরও বাড়বে তাপমাত্রার পারদ, লু-তাপপ্রবাহে ভয়ঙ্কর গরমে পুড়তে চলেছে রাজ্য

Weather Updates: আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে,  দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ জারি থাকবে।

কলকাতা: বাড়বে দহন-জ্বালা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই চার জেলায় জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। কিছু জায়গায় লু বইবে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কলকাতাতেও গরম বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সপ্তাহভর। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে,  দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ জারি থাকবে। এই মুহূর্তে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বরং সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহে ক্রমশ বাড়বে পারদ। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়। তবে কলকাতায় এবারের গরম এখনও ৪৪ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারেনি। ১৯৮০ সালের এপ্রিলে ৪১.৭ ডিগ্রিতে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবার এখনও পর্যন্ত কলকাতায় চল্লিশেই ঘোরাফেরা করছে পারদ-সূচক। দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে তাপপ্রবাহ। বাড়বে গরম।  শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যে। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, গতকাল পশ্চিমে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।  আপাতত দক্ষিণ বঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে আবার বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখে ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর তীব্র তাপপ্রবাহ চলতে পারে। 

আরও পড়ুন, সূর্যের মুখ দেখেন না দেবী, মায়ের কাছে আশাপূরণে ছুটে আসেন ভক্তরা, কোন্নগরের শকুন্তলা পুজোর রোমাঞ্চকর ইতিহাস

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামী কয়েক দিনের তাপমাত্রার বেড়ে ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এপ্রিল মাসের শেষের দিকে এটা ৪১-এর বেশি যাওয়ার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। আপাতত কলকাতার এবং দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন।                                       

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪-৫ দিন ২৬ তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেইসঙ্গে উত্তরবঙ্গে ও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget