এক্সপ্লোর

WB Weather Update: আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, কবে বৃষ্টি? বলে দিল হাওয়া-অফিস

West Bengal Weather: আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে, বৃহস্পতিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। রোদের তাপ থাকবে। দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে গরম অনুভূত হবে।

কলকাতা: আপাতত গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের আমেজ আর ফিরবে না। গরম বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে। আপাতত, আগামী দু-একদিন তেমন একটা মেঘ দেখা যাবে না আকাশে। তবে সপ্তাহ শেষের আগেই বৃষ্টি দেখা যেতে পারে এই রাজ্যে।

আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে, বৃহস্পতিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। রোদের তাপ থাকবে। দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে গরম অনুভূত হবে।

দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া? (South Bengal Weather)
আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে ২৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টির দেখা মিলবে না। রোদের দেখা মিলবে এই কয়েকদিন। তবে এই অবস্থা পাল্টে যাবে ৩ তারিখ থেকে। ৩-৪ মার্চ কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। 

আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা (WB Weather Update) সামান্য একটু বাড়বে। বেশিরভাগ জায়গায় ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে ৩০ -৩১ ডিগ্রি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রি থাকবে।

পশ্চিমের জেলাগুলিতে ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে পারদ। তাপমাত্রা থাকবে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জন্য় শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত। তবে ২-৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ে (North Bengal Weather) দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেন বৃষ্টি হবে?
দিনের তাপমাত্রা (Rain Forecast in WB) বাড়তে শুরু করেছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, এই কারণেই ৩ মার্চ থেকে ৪ মার্চ নাগাদ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি মূলত ছোট এলাকায় সীমাবদ্ধ থাকে খুব বেশি জায়গায় হয় না। বেশিক্ষণ বৃষ্টিপাতও হয় না।

কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এর মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং অসমের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।  শনিবার পর্যন্ত পারদ আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: আদালতে ধাক্কা রাজ্য়ের, স্বেচ্ছাসেবী সংস্থাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget